রমজানে মারকাযুস সুন্নাহ মাদ্রাসায় ইফতার, সেহেরি ও উপহার বিতরণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এতিমখানায় এতিমবাচ্চাদের ইদের জামা কাপড়,ইদ উপহার,ঢেউটিন,ফ্যান,ইফতার বিতরণ করা হয়েছে।এছাড়া ও রমজান মাসে হালিশহর বিডিআর মাঠ, চুনা ফ্যাক্টরী মোর,বাস স্ট্যান্ড মোর,এইচ ব্লক,আই ব্লক, কেন্দ্রীয় জামে মসজিদ,বি ব্লক এলাকায়, ফৈইল্লাতলী বাজার এলাকায় প্রায় ৩০০ জন এতিম,পথশিশু,দরিদ্র, অসহায়,বৃদ্ধ, প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।এছাড়া ও পাশাপাশি আরেকটি বৃদ্ধাশ্রমে ইফতার ও সেহেরির মুদিবাজার ক্রয় করা হয়। অনেক বিধবা নারী,বৃদ্ধ প্রতিবন্ধীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিতরন কাজে সহোযোগিতা করেছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেনির ছাত্র ফয়সাল, ইরফান,ইয়ামিন,প্রমুখ।

সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা ও বিতরনে হাত বাড়িয়ে দিয়েছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক জনাব সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক। তিনি বলেন – “দান করলে সম্পদ ও সম্পত্তি কমে না বরং নিজের অর্থসম্পদ আরও পরিশুদ্ধ, বরকতময় হয়”।সমাজের সকলকে পাশে দাঁড়ানো আহবান জানিয়েছেন।