আরিফিন শুভ কি আবার বিয়ে করছেন?
জীবনকে আর নির্দিষ্ট কোনো ছকে বেঁধে রাখতে চান না আরিফিন শুভ। কাজের প্রয়োজনে কখনো দেশে, কখনো দেশের বাইরে—জীবনের স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে, সেদিকেই এগিয়ে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা।
তবে এই পথচলার মধ্যেই সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরিফিন শুভর ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে কৌতূহল অবশ্য নতুন নয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো বাস্তব জীবনেই নতুন কোনো অধ্যায় শুরু করেছেন তিনি।
পরে অবশ্য জানা যায়, সেটি তাঁর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা নয়।……